মতলব উত্তরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দোকান পুড়ে ছাই ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

0
মতলব উত্তরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দোকান পুড়ে ছাই

প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব উত্তর উপজেলায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে দোকান পুড়ে ছাই হয়ে গেছে।‎শুক্রবার (৩ জুলাই ২০২৬) ভোর রাতে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের অলিপুর গ্রামের নাছিরের দোকানে এ ঘটনা ঘটে। দোকান মালিক নাছির বলেন, প্রতিদিনের মতো দোকানদারি করে বৃহস্পতিবার রাত ১০ টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যাই।

রাত আনুমানিক ৩ টার দিকে দুর্বৃত্তরা দোকানে আগুন দেয়। দোকানের আগুন ছড়িয়ে পড়লে পাশে থাকা ঘরে আগুন লেগে যায়। ঘরে থাকা একটি গরু পুড়ে মারা যায়। পরে আশেপাশের লোকজন চিৎকার শুরু করে। খবর পেয়ে বাড়ি থেকে দ্রুত এসে অন্যদের সহযোগিতায় আগুন নিভাতে সক্ষম হই। ততক্ষণে দোকানে থাকা ফ্রিজ, গ্যাস সিলিন্ডারসহ সম্পূর্ণ মালামাল পুড়ে যায়।

এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরো জানান, তার সাথে এলাকার কিছু লোকের পূর্ব শত্রুতা রয়েছে। তার ধারণা, সেই জের ধরে এ ঘটনা ঘটিয়েছে। যা তদন্ত করলে বেরিয়ে আসবে। খবর পেয়ে সকালে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে এবং ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে পুলিশ জানায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here