ময়মনসিংহের গৌরীপুরে মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠিত

0
ময়মনসিংহের গৌরীপুরে মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠিত

প্রেসনিউজ২৪ডটকমঃ মোঃ মাহফুজুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ২৯ জুন ২০২৬ ইং, সোমবার, সকাল ১১ ঘটিকায়, ময়মনসিংহের গৌরীপুর সরকারি কলেজ সংলগ্ন, বালুয়া নদীতে ২০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। উপজেলায় দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং উন্মুক্ত জলাশয়ের পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাফরোজা সুলতানা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা। সভাপতিত্ব করেন,জাহাঙ্গীর হোসেন আমিনুল, সভাপতি, গৌরীপুর মিষ্টি, রেস্টুরেন্ট মালিক সমিতি, গৌরীপুর, ময়মনসিংহ। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মসূচির আওতায় ২০ কেজি দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।

বক্তারা বলেন, উন্মুক্ত জলাশয়ে নিয়মিত পোনা মাছ অবমুক্ত করলে দেশীয় মাছের প্রজনন বৃদ্ধি পাবে, প্রাকৃতিক মৎস্যসম্পদ সমৃদ্ধ হবে এবং স্থানীয় মৎস্যজীবীদের জীবন-জীবিকায় ইতিবাচক প্রভাব পড়বে। তারা অবৈধ মাছ শিকার বন্ধ ও জলাশয় সংরক্ষণে সকলের সহযোগিতা কামনা করেন। এ ধরনের কর্মসূচি দেশের মৎস্যসম্পদ উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here