পার্বতীপুরে জায়গা জমি নিয়ে বিরোধের সংঘর্ষে উভয় পক্ষে অহত- ৪

0
পার্বতীপুরে জায়গা জমি নিয়ে বিরোধের সংঘর্ষে উভয় পক্ষে অহত- ৪

প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের কালুপাড়া গ্রামে জায়গা জমি নিয়ে বিরোধের সংঘর্ষে উভয় পক্ষের ৪ জন আহত হয়েছে। সরেজমিনে গিয়ে জানা যায় কালুপাড়া গ্রামের আনোয়ার হোসেন ও এক‌ই গ্রামের সাদেকুল ইসলাম এর মধ্যে একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

আনোয়ার হোসেন এর ছেলে সোহানুর রহমান সোহাগ এর থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায় ২১ জুন তার বাবা আনোয়ার হোসেন ও তার মা শারমিন বেগম ও জেঠাতো ভাই জামিল হোসেন উঠানে বসে ছিল হঠাৎ পূর্ব শত্রুদের ধরে সাদেকুল ইসলাম, আমিনুল ইসলাম নাদা, মোফাজ্জল হোসেন,জবেদুল ইসলাম, মোস্তাকিম,মহশিন আলী গং তাদের বাড়িতে হামলা করে ঘরবাড়ি ভাংচুর করে প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে এবং বাড়ি নির্মাণ এর জন্য জমা কৃত নগদ ৩ লক্ষ টাকা চুরি করিয়া লয়। এসময় আনোয়ার হোসেন বাধা দিলে গেল তাকে এবং তার স্ত্রী শারমিন বেগমকে বেদম মারধর করে আহত করে বর্তমানে তার ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।

এবিষয়ে সাদেকুল ইসলাম এর সাথে কথা বলতে গেলে জানা যায় সাদেকুল ইসলাম ও তার স্ত্রী রেশমা অহত হয়ে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন পরে বিষয়টি নিয়ে কথা হয় সাদেকুল ইসলামের মামা আমিনুল ইসলাম নাদার সাথে, তিনি জানান আমার ভাগিনার পৈত্রিক সম্পত্তি দখল করে ঘর বাড়ি নির্মাণ করছে আনোয়ার হোসেন বারংবার বাধা প্রদান করা সত্ত্বেও তারা কোন কর্ণপাত করছে না, ইতিপূর্বের পুলিশ ফাঁড়ি, ও উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে বিষয়টি নিয়ে সমাধানের জন্য বাসা হয়েছিল কিন্তু আনোয়ার হোসেন ওই জায়গাটির কোন দলিল তার পক্ষে দেখাতে পারেনি।

বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দলিলপত্র দেখে একটি রায় দিয়েছেন। এই রায়ের আদেশ ভঙ্গ করে আনোয়ার হোসেন সেখানে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণ করছে। আমিনুল ইসলাম নাদা আরো জানান বিষয়টি নিয়ে এখনো সমাধানের জন্য বসতে আমরা প্রস্তুত আছি।স্থানীয়রা মনে করছেন বিষয়টি নিয়ে স্থায়ী সমাধান হওয়া প্রয়োজন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here