মহেশপুরে আদালতে হাজিরা দিতে আসা মামলার বাদিকে পিটিয়ে আহত করলো ছাত্রলীগের ক্যাডার

0
মহেশপুরে আদালতে হাজিরা দিতে আসা মামলার বাদিকে পিটিয়ে আহত করলো ছাত্রলীগের ক্যাডার

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ জমি জমা মামলার হাজিরা দিতে আদালতে আসেন মামলার বাদি ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা পুর্বপাড়ার গ্রামের আব্দুল্লাহ আল মুদাছিন ওরফে বিল্পব। আদালত চত্তরে আসা মাত্র মামলার বিবাদি একই গ্রামের সাবেক ছাত্রলীগ ক্যাডার আসাদুজ্জামান ইমন তাকে ডেকে নিয়ে অকথ্য ভাসায় গালি গালাজ করতে থাকেন।

এর এক পর্যায়ে ছাত্রলীগ ক্যাডার আসাদুজ্জামান ইমনের ভাড়াটিয়া বাহিনী দিয়ে আদালতের বাইরে নিয়ে পিটিয়ে আহত করা হয়েছে বলে জানান মামলার হাজিরা দিতে আদালতে আসা মামলার বাদি আব্দুল্লাহ আল মুদাছিন ওরফে বিল্পব। এ ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১১ টার দিকে মহেশপুর আদালত চত্তর এলাকায়। থানায় দায়ের করা লিখিত অভিযোগে মামলার বাদি বাঘাডাঙ্গা পুর্বপাড়ার গ্রামের আব্দুল্লাহ আল মুদাছিন ওরফে বিল্পব উল্লেখ করেছেন, গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে আদালতে দেওয়ানি মামলা করা হয়।

মামলাটি বর্তমানে আদালতে চলমান রয়েছে। বুধবার সকালে আদালতে চলমান মামলায় হাজিরা দিতে আসলে মামলার বিবাদি আসাদুজ্জামান ইমন ও তার ভাড়াটিয়া আজ্ঞাত নামা ৫/৬ জন আমাকে আদালতের বাহিরে ডেকে নিয়ে অকথ্য ভাসায় গালি গালাজসহ আমাকে পিটিয়ে আহত করে। তিনি মিলন মুহুরীর বাড়িয়ে পালিয়ে জীবন রক্ষা করেন বলেও থানায় দায়ের করা মামলার অভিযোগে উল্লেখ করেছেন।

বর্তমানে তিনি আদালতে আসতেয় ভয় পাচ্ছেন বলে জানান মামলার বাদি আব্দুল্লাহ আল মুদাছিন ওরফে বিল্পব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here