প্রেসনিউজ২৪ডটকমঃ জাহাঙ্গীর হোসেনঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ডিআইটি মাঠে কোরবানির পশুর হাট পরিদর্শন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আ. মান্নান মিয়া। রবিবার (২৪ মে) দুপুরে একটি ভেটেরিনারি টিম নিয়ে কোরবানি হাট পরিদর্শন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আ. মান্নান মিয়া।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইউনুস আলী, ফতুল্লা পশু হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. সায়মুন হোসেন, সদর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মিতা চক্রবর্তী ও অন্যান্য আরো ইন্টার্ন ডাক্তারগণ। এসময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাটের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং খামারিদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন ও ইজারাদার ও খামারীদের সাথে হাটের সার্বিক দিক নিয়ে কথা বলেন।
তাদের সর্ব দিকে সহযোগিতা প্রদানে আশ্বস্ত করেন। পরিদর্শনকালে হাটে বেশ কয়েকটা গরু অসুস্থ অনুভব করলে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার উপস্থিতিতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন সঠিক চিকিৎসা প্রদান করেন। এদেখে খামারিদের মধ্যে খুশির আমেজ লক্ষ্য করা যায়। আর তাদের আশ্বস্ত করা হয়, যেকোনো প্রয়োজনে, নারায়ণগঞ্জ সদরের ভেটেরিনারি মেডিকেল টিম সেবা দিতে প্রস্তত রয়েছে।





