জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন-প্রধানমন্ত্রী

0
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন-প্রধানমন্ত্রী

প্রেসনিউজ২৪ডটকমঃ জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়াও বিএনপি স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বেগম সেলিমা রহমান, সমাজ কল্যাণ ও মহিলা শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, জাতীয় সংসদের চিফ হুইপ ঢাকায় ঈদের নামাজ আদায় করবেন।

এছাড়াও বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঈদের নামাজ আদায় করবেন ঠাকুরগাঁওয়ে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান নামাজ আদায় করবেন নরসিংদীর পলাশ এলাকায়। অন্যদিকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে ঈদের নামাজ আদায় করবেন। বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু নামাজ আদায় করবেন সিরাজগঞ্জে।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ঈদের নামাজ আদায় করবেন ভোলায়। একইভাবে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নিজ নিজ সংসদীয় আসনে ঈদের নামাজ আদায় করবেন। এছাড়া বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর ধানমন্ডিতে ঈদের নামাজ আদায় করবেন বলে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here