মহেশপুরে ধান-চাল ক্রয়ের উদ্বোধন

0
মহেশপুরে ধান-চাল ক্রয়ের উদ্বোধন

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ  ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সরকারিভাবে বোরো ধান-চাউল সংগ্রহ কর্মসূচীর উদ্বোধন  করা হয়েছে। সোমবার সকালে উপজেলা খাদ্যগুদামে ধান-চাউল সংগ্রহ কর্মসূচী কার্যক্রমের  উদ্বোধন করেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন।

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতেই এ কর্মসূচি নেওয়া হয়েছে। এ বছর প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা, অর্থাৎ প্রতি মণ ধান ১ হাজার ৪৪০ টাকা দরে কেনা হচ্ছে।

উপজেলায় মোট ২ হাজার ২১৬ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা খাদ্য কর্মকর্তা কার্তিক চন্দ্র দেবনাথ সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা,মহেশপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর জামায়াতের আমির নওফেল হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ খান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় কৃষক, ধান ও চাল ব্যবসায়ী বৃন্দ।

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here