মহেশপুরে মাইটিভির ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

0
মহেশপুরে মাইটিভির ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ  বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মাইটিভির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের মহেশপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার কেন্দ্রীয় দারুল উলুম মারকাজ হাফেজিয়া মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মহেশপুর মাইটিভির উপজেলা প্রতিনিধি সরোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাইটিভির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বাংলা টিভির স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান জিয়া। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের গণমাধ্যমের বিকাশে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ।

মাইটিভি প্রতিষ্ঠালগ্ন থেকে বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংস্কৃতিক চর্চা এবং জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রেখে গণমাধ্যমটি আরও দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব মহেশপুরের সিনিয়র সহ-সভাপতি ওবায়দুল হক, দৈনিক নবচিত্রের প্রতিনিধি জালাল উদ্দীন, সাংবাদিক জামসেদ আলম বকুল, আনন্দ টিভির প্রতিনিধি জাকির হোসেন, এশিয়ান টিভির প্রতিনিধি মিজানুর রহমানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দেশ ও জাতির কল্যাণ এবং গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা বজায় রাখার জন্য প্রার্থনা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here