মতলব উত্তরে মরহুম আবু আহমাদ সরকার এর ৪৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া

0
মতলব উত্তরে মরহুম আবু আহমাদ সরকার এর ৪৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া

প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব উত্তর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলূম মাদ্রাসার স্বপ্নদ্রষ্টা মরহুম আবু আহমাদ সরকার এর ৪৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শুক্রবার বাদ জুম্মা মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ৯ এপ্রিল ১৯৭৭খ্রিঃ তিনি ইন্তেকাল করেন।

শুক্রবার বাদ জুম্মা মানিক ফাউন্ডেশনের উদ্যোগে পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলূম মাদ্রাসায় কোরআনখানি কবর জিয়ারত দোয়া মাহফিল ও ভোজের আয়োজন করেন।চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার পাঁচগাছিয়া গ্রামের বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক, পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলূম মাদরাসার প্রতিষ্ঠাতা মাজাকাত হারুন মানিক এর পিতা আবু আহমাদ সরকার।

মাজাকাত হারুন মানিক বিশিষ্ট ব্যবসায়ী, আরন ডেনিম লিমিটেড এর স্বত্ত্বাধিকারী,এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান এবং মানিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। তিনি বাংলাদেশ কেমিক্যাল ইমপোর্টার্স ও মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এসময় উপস্থিত ছিলেন- সমাজসেবক কামরুল ইসলাম, সমাজসেবক আলাউদ্দিন। মুনাজাত পরিচালনা করেন- পাঁচগাছিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ শাহাদাত হোসেন। মিলাদ মাহফিল পরিচালনা করেন- ইমাম হাফেজ মুহাম্মদ হাবিবুর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here