মহেশপুরের ভৈরবা পল্লী বিদ্যুৎ অফিস এখন দালালদের দখলে

0
মহেশপুরের ভৈরবা পল্লী বিদ্যুৎ অফিস এখন দালালদের দখলে

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভৈরবা পল্লী বিদ্যুতের সাব- জোনাল অফিসটি এখনও দালাল চক্রের দখলে রয়েছে। সব অফিস থেকে দালাল মুক্ত হলেও ভৈরবা পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস থেকে দালাল মুক্ত হয়নি বলে জানান হয়রানির স্বীকার ব্যাক্তিরা।
তারা জানান, দালালদের হাতে টাকা দিয়েও মাসের পর মাস আমাদের দালালদের পিছনে ঘুরতে হচ্ছে।

তবে হয়রানির স্বীকার ব্যাক্তিরা নাম প্রকাশ না করার শর্তে জানান, ভৈরবা পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিসের কর্মকর্তাদের সহ যোগিতায় তালসার গ্রামের তামিম ইকবাল ও বাঁশবাড়ীয়া গ্রামের আব্দুল্লা অফিসে বিভিন্ন কাজের জন্য আসা এলাকার সহজ সরল ব্যাক্তিদের কাজ করে দেওয়ার নামে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। কিন্তু তাদের কাছে টাকা দিয়েও গ্রাহকদেরকে ঘুরতে হচ্ছে দালালদের পিছে পিছে। তারা আরো জানান, অফিসের কর্তাদের সাথে তাদের ভালো সক্ষতা থাকায় হয়রানির স্বীকার সাধারণ মানুষ গুলোও কিছু বলতে সাহজ পাচ্ছেনা।

মহেশপুর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির লাইন্সেধারী ইলেকটিশিয়ান সমিতির সভাপতি তরিকুল আজিজ বেল্টু জানান, আমরা আমাদের সমিতির মাধ্যমে ঝিনাইদহ জেলার পল্লী বিদ্যুতের সব অফিস থেকেই দালাল মুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তার পরও ভৈরবা অফিসের দু’জন দালালের সাথে অফিসের কর্মকর্তাদের বেশি সক্ষতা হওয়ার কারনে একটু ঝামেলা হচ্ছে। তার পরও খুব তারাতারিই ভৈরবা অফিস থেকেও আমারা দালাল মুক্ত করবো।

ভৈরবা পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিসের এজিএম আনোয়ার হোসেন জানান, আমার অফিসটি একেবারেই দালাল মুক্ত। তার পরও আমার অফিসের কেউ যদি বাহিরে থেকে কোন কাজ নিয়ে আসে সেটা আমি দেখবো। আমি যতদিন এখানে থাকবো ততদিন আমার অফিস এলাকায় কোন দালালদের ঠাই হবেনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here