মহেশপুরে প্রমিলা ফুটবল টুর্নামেন্টে ঢাকা চ্যাম্পিয়ন

0
মহেশপুরে প্রমিলা ফুটবল টুর্নামেন্টে ঢাকা চ্যাম্পিয়ন

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ঝিনাইদহের মহেশপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুক্রবার বিকালে তন্ময় স্পোটিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রমিলা ফুটবল টুর্নামেন্ট। সিরাজগঞ্জ প্রমিলা ফুটবল একাশদ ও ঢাকা প্রমিলা ফুটবল একাদশের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত খেলাই ঢাকা প্রমিলা ফুলবল একাদশ ১-০ গোলে সিরাজগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
খেলাই প্রথম আর্ধে কোন পক্ষই গোলের দেখা না পেলেও খেলার শেষ মুহুত্তে ১টি গোল করেন ঢাকার ৬নং জার্সি পরিহিত খেলোয়ার বিথি।  আর এক গোলেই ঢাকা প্রমিলা ফুটবল একাদশ সিরাজগঞ্জ প্রমিলা ফুটবল একাশদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

সিরাজগঞ্জ প্রমিলা ফুটবল একাশদ ও ঢাকা প্রমিলা ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হানান রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ্বাস,পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here