গৌরীপুরে ঈদুল ফিতর উপলক্ষে জমজমাট নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

0
গৌরীপুরে ঈদুল ফিতর উপলক্ষে জমজমাট নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রেসনিউজ২৪ডটকমঃ মোঃ মাহফুজুর রহমান গৌরীপুর( ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বিশ্বনাথপুর লাল খান উচ্চ বিদ্যালয় মাঠে ঈদুল ফিতর উপলক্ষে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় মুখোমুখি হয় চরজিথর স্পোর্টিং ক্লাব ও পুম্বাইল স্পোর্টিং ক্লাব। উত্তেজনাপূর্ণ এ ম্যাচে ১-০ গোলের ব্যবধানে পুম্বাইল স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চরজিথর স্পোর্টিং। খেলাটি পরিচালনা করেন মিজানুর রহমান রাকিব। তাকে সহযোগিতা করেন ওয়ালী উল্লাহ শান্ত, মোস্তাকিম খান, জাহিদ খান, আবু বকর সিদ্দিক, হৃদয় তালুকদার, সানিক তালুকদার ও ফাহিম খান। ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন রামগোপালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খসরু পারভেজ রাজিব।

এ সময় উপস্থিত ছিলেন আব্দুর রশিদ খান, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম খোকন। রামগোপালপুর ইউনিয়ন তরুণ দলের সভাপতি আজিজুল হক, উপজেলা ছাত্রদল নেতা তাওহিদুল ইসলাম সরকারসহ টুর্নামেন্টের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হলুদ খান, ওয়াসিম খান, প্লাবন তালুকদার, হাবিবুর রহমান ও মোস্তাফিজুর রহমান সাগর। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজকদের এমন সুন্দর উদ্যোগকে স্বাগত জানিয়ে রামগোপালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খসরু পারভেজ রাজিব জানান , এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here