মতলব উত্তরের মেঘনা নদীতে অভিযানে ৩টি বেহন্দী জাল পুড়িয়ে বিনষ্ট

0
মতলব উত্তরের মেঘনা নদীতে অভিযানে ৩টি বেহন্দী জাল পুড়িয়ে বিনষ্ট

প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অভয়াশ্রম ও জাটকা রক্ষা অভিযান পরিচালনা করে ৩টি বেহন্দী জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

পবিত্র ঈদুল ফিতরের দিন শনিবার (২২মার্চ -২০২৬) সকাল হতে বিকেল পর্যন্ত উপজেলার মেঘনা নদীর মোহনপুর,এলাকার মেঘনা নদীতে অভয়াশ্রম ও জাটকা রক্ষা অভিযান পরিচালনা করে ৩টি বেহন্দী জাল জব্দ করে । পরে জালগুলো পুড়িয়ে ফেলা হয়।

অভিযান পরিচালনা করেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস। উল্লেখ্য চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পদ্মা-মেঘনায় ১ মার্চ-৩০ এপ্রিল দুই মাস ইলিশের অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here