মতলবের মেঘনা নদীতে অভিযানে ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

0
মতলবের মেঘনা নদীতে অভিযানে ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অভয়াশ্রম ও জাটকা রক্ষা অভিযান পরিচালনা করে ১টি নৌকা ও ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল হতে বিকেল পর্যন্ত উপজেলার মেঘনা নদীর মোহনপুর, বোরচর, চরউমেদ এলাকার মেঘনা নদীতে অভয়াশ্রম ও জাটকা রক্ষা অভিযান পরিচালনা করে ১টি নৌকা ও ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে । পরে জালগুলো পুড়িয়ে ফেলা হয়।

অভিযান পরিচালনা করেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস। এসময় উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্রসহকারী মোশারফ হোসেন প্রমূখ। উল্লেখ্য চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পদ্মা-মেঘনায় ১ মার্চ-৩০ এপ্রিল দুই মাস ইলিশের অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here