প্রেসনিউজ২৪ডটকমঃ মো: মাহফুজুর রহমান, গৌরীপুর ( ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়। সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহ্জাহান কবির হিরার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচটি তোফাজ্জলের সঞ্চালনায় অনুষ্ঠিত।
ইফতার মাহফিলে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি বেগ ফারুক আহমেদ এবং সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহম্মদ প্রমুখ। ইফতার মাহফিলে স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





