মতলব উত্তরের হলিড্রিম একাডেমিতে কোরআন তেলাওয়াত ও ইসলামি কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

0
মতলব উত্তরের হলিড্রিম একাডেমিতে কোরআন তেলাওয়াত ও ইসলামি কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃপবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত একমাত্র ইংলিশ মিডিয়াম স্কুল ব্রিলিয়ান্ট শিক্ষা প্রতিষ্ঠান হলিড্রিম একাডেমি কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমজান উডপলক্ষে কোরআন তেলাওয়াত, ইসলামিক কুইজ,সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭মার্চ) উপজেলার হলিড্রিম একাডেমিতে শিক্ষার্থীদের সৃজনশীল ও ইসলামিক শিক্ষায় আগ্রহী করে তুলতে এ প্রতিযোগিতার আয়োাজন করা হয়। প্রতিযোগিতায় শতাধিক ছাত্র অংশগ্রহণ করে, যাদের মধ্য থেকে সেরা ৩০ জনকে পুরস্কৃত করা হয়। হলিড্রিম একাডেমির প্রধান শিক্ষক ইমাম আজিজ এর সভাপতিত্বে ও হলিড্রিম একাডেমির সহকারী শিক্ষক মোঃ আবু হানিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হলিড্রিম একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আরিফুল ইসলাম।

প্রতিযোগিতা সম্পর্কে বিদ্যালয়টির প্রধান শিক্ষক ইমাম আজিজ তার বক্তব্যে বলেন,শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করার অন্যতম উপায় হচ্ছে তাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করানো। বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা মনস্তাত্ত্বিকভাবে দৃঢ় হয়ে ওঠে এবং ধর্মীয় বিষয়াবলী সম্পর্কে জ্ঞান অর্জন তাদের অন্তরকে পরিতৃপ্ত করে তোলে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালক বৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, অভিভাবকবৃন্দ,শিক্ষক এবং শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here