মহেশপুরে উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

0
মহেশপুরে উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ঝিনাইদহের মহেশপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী মরহুমা  বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও রাজনৈতিক সফলতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে মহেশপুর উপজেলা অডিটরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহেশপুর উপজেলা শাখার উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুমিনুর রহমান মমিন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তরফদার তৌফিক মাহমুদ বিএনপির সভাপতি আমিরুল ইসলাম খান চুন্নু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। ইফতার মাহফিলে বক্তব্যে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন।

একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশের কল্যাণে তাঁর সফল নেতৃত্ব কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here