তালতলীতে বৌদ্ধ বিহারের অভিষেক ও জাদি উৎসর্গ অনুষ্ঠান সম্পন্ন

0
তালতলীতে বৌদ্ধ বিহারের অভিষেক ও জাদি উৎসর্গ অনুষ্ঠান সম্পন্ন

প্রেসনিউজ২৪ডটকমঃ তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার সওদাগর পাড়ায় বিদর্শন বৌদ্ধ বিহার ও সীমা ঘর উৎসর্গ এবং জাদি (প্যাগোডা) ধর্মীয় রীতি অনুযায়ী দুই দিনব্যাপী অভিষেক অনুষ্ঠান শনিবার সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটি রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার সিনিয়র সহ-সভাপতি মি. মংথিন জো এর সঞ্চালনায় অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মীয় বিধান অনুযায়ী ত্রিশরণ গ্রহণ ও পঞ্চশীল পালন, বৌদ্ধ পূজা, পুষ্প পূজা, প্রদীপ পূজা, দানোৎসব, অষ্ট উপকরণসহ সংঘদান কর্মসূচি পালিত হয়।

আগাঠাকুর পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উ ওয়ারাচামী মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠিত দানোৎসবে ধর্মদেশনা প্রদান করেন তালতলীপাড়া জেয়ারামা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পুত্রানন্দা মহাথের। এ সময় উপস্থিত ছিলেন সওদাগর পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ চান্দিমা ভিক্ষু, বরগুনার বড়বালিয়াতলী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উপান্ডি মহাথের, কুয়াকাটা কলাচান পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উচোমানন্দা মহাথের, উ পান্ড্যাংচা ভিক্ষু, উ নান্দা ভিক্ষু, উ চুরিয়া ভিক্ষুসহ বিভিন্ন বিহারের ভিক্ষু ও ধর্মপ্রাণ বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here