তালতলীতে খাল পুনঃখননের দাবিতে মানববন্ধন

0
তালতলীতে খাল পুনঃখননের দাবিতে মানববন্ধন

প্রেসনিউজ২৪ডটকমঃ তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে সুন্দরীয়া খাল পুনঃখননের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ) বেলা ১১ টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের মরানিদ্রা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে ওই এলাকার পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন ওই এলাকার কৃষক, তোতামিয়া, জামাল খান, নূর আলম মুসুল্লি, হানিফ খা এবং রফিক ফকির প্রমুখ।মানববন্ধনে বক্তারা বলেন, সুন্দরিয়া শাখা খালটি পলিজমে ভরাট হয়ে দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় জলাবদ্ধতা ও সেচ সংকটের কারণে ফসল ফলাতে পারছি না।

যার ফলে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এমন অবস্থায় খালটি পুনঃ খনন করলে কৃষিতে ব্যাপক লাভবান হবো। তারা আরও বলেন, বর্তমান সরকারের কাছে দাবি খালটি যেন দ্রুত খননের মাধ্যমে এক ফসলি জমি তিন ফসলিতে রূপান্তরিত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here