গৌরীপুরে ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

0
তালতলীতে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

প্রেসনিউজ২৪ডটকমঃ মোঃ মাহফুজুর রহমান, গৌরীপুর ( ময়মনসিংহ) প্রতিনিধি : গৌরীপুর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার মধ্য বাজারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি ও রমজানের তাৎপর্য তুলে ধরতে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. চান মিয়া। সাধারণ সম্পাদক মো. আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ। বক্তারা বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীরা স্থানীয় অর্থনীতির প্রাণ।

পবিত্র রমজান মাসে ব্যবসায়িক সততা বজায় রেখে সাধারণ মানুষের সেবায় নিয়োজিত থাকার আহ্বান জানান তারা। একইসঙ্গে বাজারের সার্বিক নিরাপত্তা ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়। ইফতার মাহফিলে বাজারের বিভিন্ন স্তরের ব্যবসায়ী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল এবং ব্যবসায়ীদের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here