প্রেসনিউজ২৪ডটকমঃ মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার: স্পাস ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত স্পাস ফাউন্ডেশন স্টার অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ইং রোজ বুধবার সকাল ১০:০০ ঘটিকা থেকে বিকাল ০৪:০০ ঘটিকা পর্যন্ত দি কিচেন রেস্টুরেন্ট, ৯১ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামোটর, ঢাকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করার পর স্পাস ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত স্পাস ফাউন্ডেশন স্টার অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করা হয়।
চমৎকার পরিবেশে মনোমুগ্ধকর অনুষ্ঠানে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ আবু তাহের, অ্যাডভোকেট, লেখক, গবেষক, সংগঠক, শিক্ষাবিদ, সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব, সম্পাদক, মোটিভেশনাল স্পিকার ও প্রধান উপদেষ্টা, সম্মিলিত উদ্যোক্তা ফোরাম; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ শাহ্জাহান শাজু, উদ্যোক্তা, লেখক, সংগঠক, মোটিভেশনাল স্পিকার ও উপদেষ্টা, সম্মিলিত উদ্যোক্তা ফোরাম; আরমিনা খানম, নারী উদ্যোক্তা, রন্ধনশিল্পী, লেখক, সংগঠক ও স্বত্বাধিকারী, আরমিনা’স ফুড ওয়ার্ল্ড; খাদিজা রহমান কল্পনা, নারী উদ্যোক্তা, রন্ধনশিল্পী, শিক্ষক, লেখক, সংগঠক ও স্বত্বাধিকারী, কল্পনার জগত; বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী মোঃ ওয়াহিদুজ্জামান, উদ্যোক্তা, ব্যবসায়ী ও মিডিয়া ব্যক্তিত্ব; উদ্যোক্তা, ব্যবসায়ী ও মিডিয়া অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এম দেলোয়ার জাহান, উদ্যোক্তা, ব্যবসায়ী, সম্পাদক, প্রকাশক, সংগঠক, মোটিভেশনাল স্পিকার, শতাধিক গ্রন্থের প্রণেতা, প্রতিষ্ঠাতা ও সভাপতি, সম্মিলিত উদ্যোক্তা ফোরাম। পুরো অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন তানিয়া পারভীন তামান্না, নারী উদ্যোক্তা, রন্ধনশিল্পী, আবৃত্তিকার, উপস্থাপক, সংগঠক ও সাধারণ সম্পাদক, সম্মিলিত উদ্যোক্তা ফোরাম। পুরো অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন তাসনিয়া মারুফ সুমি, নারী উদ্যোক্তা, রন্ধনশিল্পী, সংগঠক ও এডমিন, সম্মিলিত উদ্যোক্তা ফোরাম এবং স্পাস ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে উদ্যোক্তা, ব্যবসা-বাণিজ্য ও শিল্পের নানাদিক আলোচনার পাশাপাশি স্পাস ফাউন্ডেশনের ভূয়সী প্রশংসা করেন। এ রকম আয়োজন স্পাস ফাউন্ডেশনের বিস্তারে ব্যাপক ভূমিকা রাখবে, উদ্যোক্তা ও ব্যবসা-বাণিজ্যের নতুন নতুন উৎপাদন বৃদ্ধি ও সৃষ্টিশীলতার ক্ষেত্রে উৎসাহ প্রদান করবে। এ রকম অ্যাওয়ার্ডের অনুষ্ঠান আয়োজনের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং আগামীতে এ প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে আগত বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন জেলা থেকে আগত উদ্যোক্তা ও ব্যবসায়ীবৃন্দ বক্তব্য রাখেন। সবশেষে আমন্ত্রিত উদ্যোক্তা ও ব্যবসায়ীদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদান রাখার জন্য অ্যাওয়ার্ড ও সম্মাননা সনদপত্র প্রদান করা হয়। সবশেষে অনুষ্ঠানের সভাপতি সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।





