ছেংগারচর পৌরবাসীকে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজীর পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা বার্তা

0
ছেংগারচর পৌরবাসীকে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজীর পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা বার্তা

প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব (চাঁদপুর)উপজেলা প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং চাঁদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন এর পক্ষ থেকে চাঁদপুর-২ আসনের নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণ, ছেংগারচর পৌরবাসী এবং সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের আহবায়ক এবং ছেংগারচর পৌরসভার জনতার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মোঃ উজ্জল ফরাজী।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) শুভেচ্ছা বার্তায় তিনি এক বার্তায় সকলের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেছেন। তাঁর বার্তায় বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের মাস। এই মাস আমাদের ধৈর্য, সহমর্মিতা ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। রমজানের পবিত্রতা রক্ষা করে আমাদের জীবনকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে হবে। আশুন আমরা হিংসা –বিদ্বেষ ভুলে গিয়ে একে অপরের প্রতি সহমর্মিতা ও ভালোবাসার হাত বাড়িয়ে দেই। এই মহিমান্বিত মাসে সিয়াম, দান-সদকা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের পাশাপাশি সকলের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতিসহ মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য লাভ ও ক্ষমা লাভের সুযোগ হয়।

মোঃ উজ্জল ফরাজী প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্মেশনা মোতাবেক পবিত্র রমজান মাসে ইফতার,তারাবী এবং সেহরীর সময়ে বিদ্যুৎ এর নিরবচ্ছন্ন রাখা, বাজারে নিত্য প্রয়োজনীয় ভোগপণ্যের মূল্য গত রোজার চেয়ে এই রোজায় সহনীয় পর্যায়ে রাখতে পুরো রমজান জুড়ে দ্রব্যমূল্য কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় সরকারের মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সজাগ দৃষ্টি রাখার আহবান জানান। তিনি প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের এবং চাঁদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনসহ রমজান মাসে সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেছেন।

শুভেচ্ছা বার্তায় মোঃ উজ্জল ফরাজী বিশেষভাবে চাঁদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ড. মোঃ জালাল উদ্দিনের জন্য নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণের কাছে দোয়া চেয়েছেন যেন তিনি তার অর্পিত দায়িত্ব সঠিবভাবে পালন করতে পারেন। তিনি আরও বলেন, আলহাজ্ব ড. মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে “ ছেংগারচর পৌরবাসী তথা মতলববাসীর প্রতিটি ঘরে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি বিরাজ করুক এটাই আমার একান্ত চাওয়া। ত্যাগ ও সংযমের শিক্ষা হৃদয়ে ধারণ করে আমরা যেন একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তুলতে পারি।

”ছেংগারচর পৌরসভার জনতার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মোঃ উজ্জল ফরাজী বলেন, পবিত্র মাহে রমজান আমাদের ব্যক্তি ও জাতির জীবনে অন্যায়, দুর্নীতি ও অবিচার পরিহার করে ন্যায় ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা দেয়। এই মাস ইবাদত-বন্দেগির পাশাপাশি সত্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা, সততা ও পারস্পরিক সহমর্মিতা চর্চার মাধ্যমে নৈতিকতা ও মানবিকতার শিক্ষা দেয় এবং দরিদ্র ও বঞ্চিত মানুষদের প্রতি সকলের দায়িত্ববোধ জাগ্রত করে। তিনি আরও বলেন, আসুন, আমরা পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে ভোগ-বিলাস, হিংসা-বিদ্বেষ পরিহার করি এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বেশি বেশি ইবাদত, কোরআন তেলাওয়াত, দোয়া, তওবা ও সৎকর্মে মনোনিবেশ করি, রমজানের পবিত্রতা রক্ষা করি।

মহান আল্লাহ যেন আমাদের রোজা, নামাজ, দান-সদকা ও সকল নেক আমল কবুল করেন এবং আমাদের জীবনে মাহে রমজানের শিক্ষা কার্যকর করার তাওফিক দান করুন। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে ক্ষমা ও হেফাজত করুন এবং দেশ ও জাতিকে শান্তি ও সমৃদ্ধি দান করুন। আমিন।পরিশেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং সমগ্র মুসলিম উম্মার শান্তি কামনা করে তার শুভেচ্ছা বার্তাাটি শেষ করেন।

পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্য এবং চাঁদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। একই সাথে পবিত্র রমজানে বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাতের জন্য দোয়া চান সকলের কাছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here