ফুলবাড়ীতে পানির অভাবে  ধান রোপণ হয়নি কয়েক একর জমিতে 

0
ফুলবাড়ীতে পানির অভাবে  ধান রোপণ হয়নি কয়েক একর জমিতে 

প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী  দিনাজপুর  প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নে পানি না পাওয়ায় ধান রোপন করা হয়নি কয়েক একর জমিতে।ডিপ মালিকদের দ্বন্দ্বে কৃষকেরা হয়ে পড়েছে দিশেহারা। সরজমিনে গিয়ে কৃষকদের মুখ থেকে জানা যায় ওই এলাকার সাবেক চেয়ারম্যান মোজাফফর হোসেন ও পাশের এলাকার আবু সাঈদ সরকারের সঙ্গে ডিপের সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলে আসছে।

সেই ঝামেলার বলি হয়েছেন কৃষকেরা। আবু সাঈদ সরকারের অভিযোগের ভিত্তিতে মোজাফফর হোসেন এর ডিপের লাইন বিচ্ছিন্ন করা রয়েছে। কৃষকদের অভিযোগ মোজাফফর হোসেনের ডিপের লাইন বিচ্ছিন্ন করে রাখা হয়েছে কিন্তু অপরদিকে আবু সাঈদ সরকার আমাদের জমিতে তার ডিপ থেকেও পানি দিচ্ছে না তাহলে আমরা জমি চাষ করব কিভাবে।

এ বিষয়ে মোজাফফর হোসেনের ছেলে নিয়াজ মোরশেদ জানান আবু সাঈদ সরকারের ভিত্তিহীন অভিযোগের কারণে আমাদের ডিপের লাইন বিচ্ছিন্ন করেছে বিষয়টি ইতিপূর্বে কয়েকবার সমাধান হয়েছে কিন্তু তারা জোরপূর্বক ক্ষমতার বলে আমাদের ডিপ বন্ধ রেখেছে যার কারণে কৃষকদের পানি দেওয়া সম্ভব হচ্ছে না।

তিনি আরো বলেন  এই এলাকায় আবু সাঈদ  সরকারের কোন জামি নাই তিনি এসেছেন পানির ব্যবসা করতে। ক্ষমতার বলে তিনি জোরপূর্বক আমাদের উপর জুলুম নির্যাতন করছে। এ বিষয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান সেচ কমিটির সভাপতি ও উপজেলা বিএনপি সভাপতি খুরশিদ আলম মতি সীমানা নির্ধারণ করে দিয়েছিলেন। এরপরেও হয়রানিমূলকভাবে আমাদের ডিপের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে।

কৃষকদের দাবি দ্রুত এই সমস্যার সমাধান করে তাদের জমিতে পানি সরবরাহ করা হোক তা না হলে পানির জন্য তারা মহাসড়ক অবরোধ করতে বাধ্য হবে বলেও হুঁশিয়ার দিয়েছেন পানি বঞ্চিত কৃষকেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here