একই ইউনিয়নে দুই এমপি ! ইয়াসের খান চৌধুরী ও আবু ওয়াহাব আকন্দ

0
একই ইউনিয়নে ২ এমপি! ইয়াসের খান চৌধুরী ও আবু ওয়াহাব আকন্দ

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব সংবাদদাতা:এক ইউনিয়নে দুই সংসদ সদস্যের বাড়ি। আর সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুজন বিএনপির মনোনয়ন পেয়ে আলাদা আসনে এমপি নির্বাচিত হয়েছেন। আসন দুটি হচ্ছে ময়মনসিংহ-৪ ও ময়মনসিংহ-৯। এ নিয়ে ওই ইউনিয়নে সর্বত্রই আলোচনা ও আনন্দ বইছে।

তারা হচ্ছেন ময়মনসিংহ-৪ সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ও ময়মনসিংহ-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী।তাদের মধ্যে ওয়াহাব আকন্দ হচ্ছেন নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কপালহর গ্রামের আব্দুল মোতালেব আকন্দের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সপরিবারে বসবাস করেন জেলা শহর ময়মনসিংহে। তিনি ময়মনসিংহ মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক।

আওয়ামী লীগ সরকারের সময় হামলা-মামলা ছাড়াও কারাগারে গেছেন বেশ কয়েকবার। তিনি ময়মনসিংহে একজন আলোচিত নেতা। তারই ধারাবাহিকতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়ে বাজিমাত করেছেন। অন্যদিকে নান্দাইল আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হয়েছেন নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামের সাবেক এমপি আনোয়রুল হোসেন খান চৌধুরীর ছেলে। তিনি একজন তথ্য-প্রযুক্তি বিজ্ঞানী।

দীর্ঘদিন বিবিসি টেলিভিশন নেটওয়ার্ক লন্ডনের তথ্য-প্রযুক্তি বিভাগের দায়িত্ব পালন করেছেন। বিদেশে থেকেও তিনি ছিলেন বিএনপি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। প্রথমবারে মতো বিএনপির মনোনয়ন পেয়ে তিনিও বাজিমাত করেছেন। একই উপজেলার এক ইউনিয়নের বাসিন্দা দুই আসনের প্রতিনিধিত্ব করবেন। এতে দুই এলাকার সাধারণ লোকজন ছাড়াও উপজেলার সর্বত্র রয়েছে আলোচনা। চলছে ব্যাপক আনন্দ। জানতে চাইলে ওয়াহাব আকন্দের বড় ভাই আব্দুল আউয়াল আকন্দ জানান, তার ছোট ভাই ময়মনসিংহ জেলা শহরে বসবাস করার সুবাধে সব সময়েই নিজ এলাকা নান্দাইলের সব জায়গার মানুষদের খোঁজখবরসহ সব ধরনের সহযোগিতা করে আসছেন।

এখন এমপি হওয়ায় আরো কিছু করতে পারবেন। এলাকার লোকজন জানায়, একই ইউনিয়নের দুজন দুই জায়গার এমপি হওয়া তাদের জন্য বড় একটা পাওয়া। এটা দেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। আর দুজনের কর্মকাণ্ডে নান্দাইলের উন্নয়ন হবে চোখে পড়ার মতো এমনটাই এলাকাবাসীর প্রত্যাশা করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here