প্রেসনিউজ২৪ডটকমঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর যুবদল আয়োজিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী আলহাজ্ব ডঃ মোহাম্মদ জালাল উদ্দিন এর পক্ষে প্রচার প্রচারণা ও নির্বাচনী করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন-কেন্দ্রীয় যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।ছেংগারচর পৌর যুবদলের আহ্বায়ক মোঃ উজ্জ্বল ফরাজীর সভাপতিত্বে ও সদস্য সচিব আশরাফুল আলম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন-চাঁদপুর জেলা যুবদলের সভাপতি এডভোকেট মানিকুর রহমান মানিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল আমিন খান আকাশ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মাইন উদ্দিন আহম্মেদ নিলয়, চাঁদপুর জেলা যুবদলের সমন্বয়কারী খায়রুল হাসান বেনু, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কাইয়ুম।
আরো বক্তব্য রাখেন- মতলব উত্তর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদুজ্জামান টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগর, মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান ফরাজী, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস আলম,তানভীর, আমান উল্লাহ আমান, ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি ফয়সাল, ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইসমাইল, ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি হাবিব, যুবদল নেতা নুর নবী মোল্লা, কাতার যুবদল নেতা বাবু খান।
ভোটারদের কাছে গিয়ে নেতৃবৃন্দ বলেন, ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলে মিশে। আলহাজ্ব ডঃ মোহাম্মদ জালাল উদ্দিন নির্বাচিত হলে মতলব উত্তর ও মতলব দক্ষিণ একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদে রূপান্তরিত করা হবে। তবে চাঁদাবাজ, দখলবাজ, জুলুমকারী, মাদকসেবী ও মাদক কারবারিদের এখানে কোনোভাবেই আশ্রয় দেওয়া হবে না। এসময় তারা মতলবের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।





