বিএনপির স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক আগামীকাল

0
বিএনপির স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক আগামীকাল

প্রেসনিউজ২৪ডটকমঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক আগামীকাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকটি রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে।শুক্রবার (৩ এপ্রিল) দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে জানা গেছে। এছাড়া দলীয় বিভিন্ন নীতিনির্ধারণী বিষয়ও এ বৈঠকে প্রাধান্য পাবে। প্রসঙ্গত, সর্বশেষ গত ৯ জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here