না’গঞ্জে কৃষক দল নেতার বাড়িতে হামলায় মহানগর বিএনপির প্রতিবাদ

0
না’গঞ্জে কৃষক দল নেতার বাড়িতে হামলায় মহানগর বিএনপির প্রতিবাদ

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সদস্য সচিব সাইফ উদ্দিন মাহমুদ ফয়সালের বাড়িতে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মহানগর বিএনপি।

শুক্রবার (১৩ মার্চ) এক বিবৃতিতে মহানগর বিএনপির আহবায়ক এ্যাড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু এই নিন্দা জানান। সেই সাথে এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান। বিবৃতিতে তারা আরও বলেন, ৫ই আগষ্ট স্বৈরাচারী সরকারের পতন হলেও তাদের দোসররা এখনো সক্রিয়।

এই হামলায় যারা জড়িত তারা সবাই স্বৈরাচারের দোসর বলে অভিযোগ পাওয়া গেছে। আমি প্রশাসনের কাছে আহবান করবো ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থাি করা হউক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here