তালতলী উপজেলা জাতীয় পার্টির সভাপতি ধানের শীষে ভোট চাইলেন

0
তালতলী উপজেলা জাতীয় পার্টির সভাপতি  ধানের শীষে ভোট চাইলেন

প্রেসনিউজ২৪ডটকমঃ তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে (৭ ফেব্রুয়ারি) শনিবার ছিল তালতলী সালেহিয়া আলিম মাদ্রাসা মাঠে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মোল্লার শেষ উঠান বৈঠক ও পথসভা।

এই উঠান বৈঠক ও পথসভায় যাওয়ার জন্য উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক শহিদুল হক বিশাল মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করেন। এ সময় উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান হাওলাদার কয়েকশত লোক নিয়ে ওই মিছিলে যোগ দেন। পরে উভয়ের বিশাল এক মিছিল সহকারে ধানের শীষের উঠান বৈঠকের মঞ্চে চলে যান।

ধানের শীষের ওই মঞ্চে তারেক রহমানের গুণকীর্তন করে নজরুল ইসলাম মোল্লার ধানের শীষে ভোট দেয়ার জন্য জাতীয় পার্টির নেতৃবৃন্দসহ সকলের প্রতি অনুরোধ করেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here