মতলব উত্তরে দুর্গাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ধানের শীষের প্রচারণা ও গণসংযোগ

0
দুর্গাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ধানের শীষের প্রচারণা ও গণসংযোগ

প্রেসনিউজ২৪ডটকমঃ স্টাফ রিপোর্টার:- চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৫নং দুর্গাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বিএনপি মনোনীত প্রার্থী ড. জালাল উদ্দিনের পক্ষে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে লবাইরকান্দি এলাকার বিভিন্ন স্থানে বাড়ি বাড়ি গিয়ে এ গণসংযোগ ও প্রচারণা চালানো হয়।

এ সময় ৪নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। গণসংযোগ ও লিফলেট বিতরণে অংশ নেন ৫নং দুর্গাপুর ইউনিয়নের সাবেক যুবদল সভাপতি শেখ মনজুর আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী মেম্বার, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম, উপজেলা মহিলা দলের প্রচার সম্পাদক মাকসুদা বেগম, ছাত্রনেতা মোহাম্মদ জিলানী খানসহ কুদ্দুস, মোঃ সাইফুল ইসলাম, হযরত আলী, মোঃ মোহন ও আলেক মেম্বারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

গণসংযোগ শেষে নেতৃবৃন্দ বলেন, চাঁদপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. জালাল উদ্দিনকে বিপুল ভোটে বিজয়ী করতে ৪নং ওয়ার্ডের জনগণ ঐক্যবদ্ধ। শেষে তারা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here