মতলব উত্তর ছেংগারচর পৌরসভায় হাত পাখার প্রার্থীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

0
মতলব উত্তর ছেংগারচর পৌরসভায় হাত পাখার প্রার্থীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ন্যায় চাঁদপুর-২ (মতলব উত্তর- মতলব দক্ষিণ) আসনের হাত পাখার প্রচার প্রচারণা ইতিমধ্যে শুরু করে দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ছেংগারচর পৌরসভার সকল নেতা কর্মীরা।

২ ফেব্রুয়ারি (সোমবার) দুপুরে চাঁদপুরের উপজেলার ছেংগারচর বাজার থেকে শুরু হওয়া নির্বাচনী পথসভা ও লিফলেট বিতরণের মধ্য দিযয়ে ভোটের প্রচারণা শুরু হয় এবং তা বিভিন্ন এলাকার গিয়ে হাত পাখার নির্বাচনী প্রচারণা চালান। সরজমিনে ঘুরে দেখা যায়, তারা প্রতিটি বাড়ি, দোকান পাঠ, রাস্তাঘাটে গিয়ে মানুষের কাছে হাত পাখায় ভোট চাচ্ছেন যাতে ১২ ফেব্রুয়ারি হাত পাখার পদপ্রার্থী মুফতী মানসুর আহমেদ সাকীকে বিপুল ভোটে জয়যুক্ত করা যায়।

এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, বাংলাদেশ ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জেনিয়ার আতিকুর রহমান মুজাহিদ। প্রধান মেহমান হিসাবে বক্তব্য রাখেন চাঁদপুর ২ আসনের হাতপাখার সংসদ সদস্য প্রার্থী মুফতী মানসুর আহমেদ সাকী। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ও প্রভাষক মাওলানা আল-আমিন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফ বিন নেহের।

গাজী এমদাদুল হক মানিকের সভাপতিত্বে ও মোঃ ডালিম চৌধুরীর সঞ্চালনায় পথসভায় আরো বক্তব্য রাখেন মাওলানা আতাউল্লাহ মহসিন, মাওলানা আব্দুল বাতেন ফরাজি প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন মতলব উত্তর ইসলামী আন্দোলন, যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উক্ত নির্বাচনী প্রচারণা বিষয় জানতে চাইলে তারা বলেন”চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতী মানসুর আহমেদ সাকী। আমরা তাকে হাত পাখার প্রার্থী হিসেবে পেয়ে গর্বিত।

তাই আসছে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে হাত পাখার প্রতীকে ভোট দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থীকে বিজয়ী করবো। আপনাদের সকলের কাছে আমাদের এই আহ্বান এবং আমাদের এই সকল কার্যক্রম আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here