সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

0
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

প্রেসনিউজ২৪ডটকমঃ সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে তিনি রাজধানীর বাংলাদেশ মেডিকেল হাসপাতালে তিনি মারা জান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। এছাড়া তিনি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।

১৯৩৭ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন শফিক আহমেদ। ১৯৬৭ সালে তিনি লন্ডনের কিংস কলেজ থেকে এলএলএম ও লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি লাভ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here