গৌরীপুরে বাংলাদেশ স্কাউট দিবস উদযাপন

0
গৌরীপুরে বাংলাদেশ স্কাউট দিবস উদযাপন

প্রেসনিউজ২৪ডটকমঃ মোঃ মাহফুজুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : নতুন দিনের অঙ্গিকার, স্কাউট হোক সবার-এই স্লোগানে ময়মনসিংহের গৌরীপুরে যথাযথ মর্যাদায় বাংলাদেশ স্কাউট দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (৮ এপ্রিল) সকালে গৌরীপুর উপজেলা স্কাউটসের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা স্কাউটসের সভাপতি মিজ আফিয়া আমীন পাপ্পা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটসের কমিশনার ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাঈদা রুবায়াত।উপজেলা স্কাউটসের সম্পাদক মো. সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এবং উপজেলা কাব লিডার মো. রাজিব আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্কাউটসের সহকারী কমিশনার মো. আনোয়ার হোসেন, মুরাদ হোসেন, যুগ্ম সম্পাদক নয়ন কুমার দাস এবং কাব স্কাউট লিডার কামাল হোসেন প্রমুখ।

বক্তারা গণমাধ্যমকে জানান, স্কাউটিং কার্যক্রম তরুণদের নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং একটি সুশৃঙ্খল সমাজ গঠনে সহায়ক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here