ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে সৌদি আরব

0
ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে সৌদি আরব

প্রেসনিউজ২৪ডটকমঃ পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। দেশটিতে আজ বুধবার (১৮ মার্চ) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এতে দেশটিতে এবার পূর্ণ রমজান, অর্থাৎ ৩০ দিন রোজা রাখবেন মুসলমানরা। ঈদুল ফিতর উদযাপিত হবে শুক্রবার (২০ মার্চ)। খবর খালিজ টাইমসের। এর আগে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

দেশটিতে শুক্রবার (২০ মার্চ) ঈদ উদযাপন করবেন মুসলমানরা। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল জানায়, শুক্রবার উদযাপিত হবে ঈদুল ফিতর। এটি ১৪৪৭ হিজরির শাওয়াল মাসের প্রথম দিন। সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, অস্ট্রেলিয়া ও বিশ্বজুড়ে চাঁদ দেখার দায়িত্বে থাকা জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণাগার এবং বিশেষায়িত বৈজ্ঞানিক সংস্থাগুলোর নির্দেশনা অনুসরণ করে অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল এ সিদ্ধান্ত নিয়েছে। এদিকে, পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করেছে সিঙ্গাপুর।

দেশটি প্রচলিত শাওয়াল মাসের চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বৈজ্ঞানিক গণনার ওপর ভিত্তি করে এ তারিখ ঘোষণা করেছে। সিঙ্গাপুরের কর্মকর্তারা জানান, শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। কারণ, জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে চাঁদ দেখা যাবে না। অন্যদিকে, তুরস্কের সরকার জানায়, শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) তুরস্ক ও অন্যান্য অঞ্চল থেকে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনার যে ইঙ্গিত জ্যোতির্বিজ্ঞানীরা দিয়েছেন, তার ভিত্তিতে এ তারিখ ঘোষণা করা হয়েছে। কর্মকর্তারা জানান, আজ বুধবার রমজান মাসের ২৮তম দিন এবং পূর্ব-গণনাকৃত চাঁদ দেখার মডেলের মাধ্যমে ঈদের তারিখ নির্ধারণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here