প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন মতলবের আব্দুস সাত্তার পাটোয়ারী

0
প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন মতলবের আব্দুস সাত্তার পাটোয়ারী

প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব ( চাঁদপুর) প্রতিনিধিঃ: বিএনপির কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত), জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মো. আব্দুস সাত্তার পাটোয়ারীকে প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ নুর-এ-আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মোঃ আবদুস সাত্তার পাটোয়ারী-কে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে মাননীয় প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা পদে গ্রেড-৯ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদানের তারিখ হতে মাননীয় প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়।

তাঁর বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের তুষপুর গ্রামে। ছয় ভাই ও তিন বোনের মধ্যে তিনি অষ্টম। তাঁর বাবা আছমত আলী পাটোয়ারী একজন অবসরপ্রাপ্ত পোস্টমাস্টার ও মা মেহেরণনেছা গৃহিণী। তিনি ১৯৯৫ সালে মতলবগঞ্জ জে.বি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯৭ সালে মতলব সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি ও পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্বিবদ্যালয় থেকে স্নাতকোত্তর ( ডাবল) ডিগ্রি লাভ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here