নাসিক নির্বাচনে ৭নং ওয়ার্ডে সম্ভাব্য ৬ কাউন্সিলর প্রার্থী মাঠ গোছাতে ব্যস্ত !

0
নাসিক নির্বাচনে ৭নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী  মাঠ প্রস্তুতি

প্রেসনিউজ২৪ডটকমঃ জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন শেষ না হতেই এলাকায় নাসিক নির্বাচনী প্রচার প্রচরণায় ব্যানার পোস্টারে চোঁখ পড়তে দেখা যায়। আসছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনকে সামনে রেখে ৭নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থীরা মাঠ গোছাতে ব্যস্ত হয়ে পড়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সারা দেশের কাউন্সিলররা অপসারিত হওয়ায় দীর্ঘ সময় ধরে এই ওয়ার্ডটির নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। তাই আসছে নির্বাচনে জনসেবার সুযোগ পেতে ৬ জন প্রার্থী দৌড়ঝাঁপ করছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৭নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে বিএনপি দলীয় ৪জন, জামায়াতে ইসলামীর ১ জন, জাতীয় পাটি ১ জন মোট ৬ জন নির্বাচন করবেন আলোচনায় শোনা যাচ্ছে । কদমতলী দক্ষিণ, নয়াপাড়া,গ্যাস লাইন এলাকা, কদমতলী উত্তর, ভান্ডারীপুল এলাকায় ঘুরে জানা যায়, সম্ভাব্য প্রার্থীর আলোচনায় যারা রয়েছেন , নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি এড. রাকিবুর রহমান সাগর , নারায়ণগঞ্জ জেলা তরুন দলের মোঃ জাহাঙ্গীর আলম দেওয়ান, সিদ্ধিরগঞ্জ থানা জাসাস ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি এর মোঃ শামীম আহমেদ ঢালী, বিএনপি ছাত্র দলের মোঃ নয়ন, বাংলাদেশ জামায়াত ইসলামী সমর্থক মোঃ মোশারেফ হোসেন, জাতীয় পাটির ডেন্টিস মুশফিকুর রহমান। নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের অবস্থান তুলে ধরেছেন।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের সদ্য সাবেক সভাপতি এডভোকেট রাকিবুর রহমান সাগর বলেন,বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময় নির্যাতন,কারাবাস, রিমান্ড, অত্যাচার জুলুমের ও নিপীড়নের স্বীকার হয়েছি। নাসিক ৭ নং ওয়ার্ড এর জনগণের দোয়া ও ভালোবাসা সাহায্য ও সহযোগিতা নিয়ে নির্বাচন অংশ গ্রহণ করব। দলের মিটিং, মিছিল বিভিন্ন আচার অনুষ্ঠানে সবসময় অংশ গ্রহণ করেছি, দলের কাছে আশা ও প্রত্যাশি নাসিক ৭ নং ওয়ার্ডে জনগণের সেবা দিয়ে অগ্রগতি ও দলের সুনাম বজায় রাখতে পারি সেজন্য এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করি।

তিনি আরও বলেন, গরীব অসহায় মানুষের পাশে বিভিন্ন উৎসব সাহায্য সহযোগিতা করে যাচ্ছি। জনগণের নাগরিক সকল সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছি। স্থানীয় সূত্র জানা যায় এবং সরেজমিনে কদমতলী দক্ষিণ, কদমতলী উত্তর, ভান্ডারি পুল, নয়াপাড়া,গ্যাস লাইন এলাকা তদন্ত করে দেখা যায় বিএনপি নেতা এড রাকিবুর রহমান সাগর জনপ্রিয়তা আছে, জনগণের পাশে সবসময় পাওয়া যায়, তিনি এলাকার গরিব অসহায় মানুষের সারাক্ষণ সময় ও আর্থিক সহযোগিতার করেন।

বাংলাদেশ জামায়াত ইসলামীর একজন সমর্থক ও হাজী আবেদ আলী মডেল হাই স্কুল এর প্রধান শিক্ষক এবং আদমজী টিচার্স এসোসিয়েশন সভাপতি, একটিভ মডেল হাই স্কুলের পরিচালক,এক্সিলেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান,ঐতিহ্যবাহী এমডব্লিউ উচ্চবিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মোশারেফ হোসেন বলেন, আমি এলাকাবাসীর দোয়া ও সমর্থন নিয়ে আমি জনগণের সেবায় নিয়োজিত থাকতে চাই, এলাকার মানুষের পাশে থেকে নাগরিক অধিকার বাস্তবায়ন করা আমার একমাত্র লক্ষ্য। সৎ যোগ্য নেতৃত্বে, ন্যায়ের পক্ষে, সেবায় অঙ্গীকারবদ্ধ।

এলাকার জনগণের সুখে দুখে মানবিক ভাবে কাজ করতে চাই।এলাকার মানুষের দোয়া ও ভালোবাসা কামনা করি। নারায়ণগঞ্জ জেলা তরুন দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজ সেবক ও রাইয়ান ট্রাভেলস এর পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম দেওয়ান বলেন, নাসিক ৭ নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর নির্বাচন করবেন জনগণের সেবা করার জন্য। তিনি এলাকাবাসী সমর্থন ও দোয়া নিয়ে এলাকার জনগণের সেবা করতে চায়। জনগনকে নিয়ে নাসিক ৭ নং ওয়ার্ড কে মডেল ওয়ার্ডে রুপান্তর করার পরিকল্পনা রয়েছে ইনশাল্লাহ।

সিদ্ধিরগঞ্জ থানা জাসাস এর সদ্য সাবেক আহবায়ক এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদ্য সাবেক সদস্য ও ঢালী ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ শামীম আহমেদ ঢালী নাসিক ৭ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদ প্রার্থী। তিনি নির্বাচন করতে চান এলাকাবাসীর অকুণ্ঠ সমর্থন ও দোয়া নিয়ে। এলাকার জনগণের সেবা করাই তার একমাত্র লক্ষ। জনগনকে সাথে নিয়ে নাসিক ৭ নং ওয়ার্ড কে উন্নয়ন ও অগ্রগতি করার পরিকল্পনা রয়েছে তার।

জনগনই উনার একমাত্র শক্তি,জনগণকে সাথে নিয়ে এলাকার উন্নয়নের অগ্রযাত্রা ও মানুষর সেবা করে মানুষের মনে চিরদিন জায়গা করে নিতে চান।’পরিশেষে সকলের প্রতি সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসা জানান। ইনশাআল্লাহ সবাইকে নিয়ে গড়ে তুলতে চান সুন্দর এক আগামী। সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের নেতা মোঃ নয়ন বলেন, নাসিক ৭ নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর নির্বাচন করবেন, তিনি এলাকাবাসী সমর্থন ও দোয়া নিয়ে এলাকার জনগণের সেবা করতে চাই। জনগনকে নিয়ে নাসিক ৭ নং ওয়ার্ড কে আধুনিক ওয়ার্ডে করার পরিনত করব ।

নাসিক ৭ নং ওয়ার্ডের বাসিন্দা জাতীয় পাটির সমর্থিত ডের্ন্টিস মুশফিকুর রহমান সৈকত বলেন,রাজনৈতিক প্রতিহিংসা হামলা মামলা স্বীকার কাউন্সিলর পদ প্রার্থী ডের্ন্টিস মুশফিকুর রহমান সৈকত। তিনি মানুষের ভালোবাসা,দোয়া ও প্রতিহিংসার রাজনীতি থেকে মুক্তমনা একজন সৎ আর্দশ নাগরিক জনগনের কল্যানে কাজ করতে নিজেকে বিলীন করে দেন। নাসিক ৭ নং ওয়ার্ডবাসীর সাথে আনন্দ হাসিখুসি হিসাবে থাকতে চান।

তিনি সুন্দর পরিবেশে ৭ ওয়ার্ডকে একটি আধুনিক ও মডেল ওয়ার্ডে গড়ে তুলতে এলাকাবাসীর সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চান, ওয়ার্ডবাসীর দোয়া ও ভালোবাসা সিক্ত। উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর কাউন্সিলরদের অপসারণ করে তৎকালীন সরকার। এরপর হতে গুরুত্বপূর্ণ এই ওয়ার্ডটিতে নাগরিক সেবা পেতে বেশ সমস্যা তৈরি হয়েছে। কাউন্সিলরের অবর্তমানে সচিব নিয়োগ দেওয়া হলেও মানুষের ভোগান্তি চরমে। তাই আসছে নির্বাচনে যোগ্য প্রার্থীকে বিজয়ী করার ভাবনায় রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ভোটাররা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here