রূপগঞ্জে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েও উল্টো মামলার শিকার বাদলের পরিবার

0
রূপগঞ্জে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েও উল্টো মামলার শিকার বাদলের পরিবার

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের চারজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে স্থানীয় নজরুল গংরা। এ ঘটনায় রুপগঞ্জ থানা পুলিশ একটি হত্যার চেষ্টা মামলা দিলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। হত্যার চেষ্টা মামলাটি দায়ের করেছে বাদল ভূঁইয়ার ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গত ৮ মার্চ ২০২৬ ইং তারিখে সামান্য বালু রাস্তায় দেয়াকে কেন্দ্র করে বাদল ভূইয়ার উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় নজরুল ও তার ছেলে সহ বেশ কজন লোক। আহত বাদল,তার ভাই, ছেলে ও ভাতিজাকে উদ্ধার করে এলাকাবাসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে সেখানে গিয়েও নজরুল গংরা বাদল ও তার ভাইয়ের উপর দ্বিতীয় দফায় আমরা চালায়। পরবর্তীতে ৯৯৯ ফোন দিলে পুলিশ তাদেরকে কে উদ্ধার করে।

ওই সময় হাসপাতাল থেকে দুজনকে আটক করেও রহস্যজনক কারণে পুলিশ আটককৃতদেরকে ছেড়ে দেয়। আরো জানা গেছে, গত ১৬ই ফেব্রুয়ারি রাতে বাদল ভূঁইয়ার দায়ের করা মামলায় পুলিশ নজরুল গংদের ধরতে গেলে সেখানে গিয়ে দেখে নজরুল তার ছেলেরা জামিন নিয়েছে। পরে পুলিশ সেখান থেকে চলে আসে। পরবর্তীতে ১৭ মার্চ নজরুল গংরা রূপগঞ্জ থানা পুলিশের সহায়তায় উল্টো একটি কাউন্টার মামলা দায়ের করে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, বাদল ভূঁইয়া ও তার ভাই এবং সন্তানেরা নজরুল গংদের করা হামলায় হাসপাতালে ভর্তি রয়েছেন। এবং তারা ভুক্তভোগী হয়ে আগে মামলা দায়ের করেছেন। কিন্ত রূপগঞ্জ থানা পুলিশ মাদক ও সন্ত্রাস নজরুল গংদের পক্ষ নিয়ে পাল্টাপাল্টি একটি মামলা দায়ের করিয়েছে। যা অত্যন্ত রহস্যজনক এবং ষড়যন্ত্র। ফ্যাসিবাদের আমলে এই ধরনের ঘটনা ঘটলেও বর্তমানে বিএনপি সরকারের আমলে এটা আশা করা যায় না।

রুপগঞ্জ থানার ওসি ও দারোগার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আহত বাদল ভূঁইয়া জানিয়েছেন, অভিযুক্ত নজরুল আমার বাড়ির পাশে নতুন বাড়ির কাজ ধরছে। তার বাড়ির জিনিসপত্র আনতে গিয়ে রাস্তায় গর্ত হয়ে গেছে। আমি তার কাছ থেকে একটু বালু এনে ওই গর্তে দিয়েছি। সেজন্য সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমি তাকে গালিগালাজ করতে নিষেধ করলে নজরুল তার ছেলে ও সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাকে দেশি ধারালো অস্ত্র দিয়ে মাথায় এবং শরীরের বিভিন্ন অঙ্গে গুরুতর আঘাত করে।

এই খবর পেয়ে আমার ছেলে ও ভাই আসলে তাদেরকেও ধাড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আহত অবস্থায় আমাদেরকে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে গিয়েও নজরুল গংরা দ্বিতীয় দফায় আবার আমরা হামলা চালায়। এ ঘটনায় আমরা পরিবারের চারজন গুরুতর আহত হই। আমিও আমার ভাই মাথা ও পায়ে মারাত্মক হই। আমার ভাতিজা মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে এখনো আইসি তে ভর্তি আছে। আমার ছেলেও আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত অবস্থায় আছে।

আমাদের এই ঘটনায় পুলিশ মামলা নিলেও কোন আসামীকে ধরতে পারেনি। উল্টো ১৭ই মার্চ আমি সহ আমার পরিবারকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারের জন্য বারবার বাড়ি যাচ্ছে পুলিশ। আমি এই ঘটনা সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রধানমন্ত্রী ও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার কামনা করছি।

এ বিষয়ে অভিযুক্ত নজরুল ইসলাম জানান, মারামারির ঘটনায় বাদল ভূইয়ারা মামলা করছে ১২ তারিখ আমরা করছি ১৭ তারিখে। টাকা পয়সা দিয়ে মামলা দিয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ মামলা নিছে আমরা কোন টাকা পয়সা দেই নাই। রূপগঞ্জ থানার ওসি মো: সবজেল হোসেন জানান, উভয়পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে এবং উভয়পক্ষই অভিযোগ দায়ের করেছিলেন।

সেই প্রেক্ষিতে দুই পক্ষেরই মামলা নেওয়া হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। টাকা বিনিময়ে মামলা নিয়েছেন এরকম প্রশ্নের জবাবে তিনি বলেন, এধরনের কোনো ঘটনা ঘটেনি যা হয়েছে আইনের মধ্য দিয়েই হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here