তালতলীতে নির্বাচন কর্মকর্তার অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগ

0
তালতলীতে নির্বাচন কর্মকর্তার অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগ

প্রেসনিউজ২৪ডটকমঃ তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলী উপজেলা সহকারী নির্বাচন অফিসার মোসাঃ রুমা আক্তার এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম অনুযায়ী অফিসে আসার সময় উপেক্ষা করে প্রতিদিনই অফিসে দেরিতে দেরিতে আসেন। ফলে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন সেবাপ্রার্থীরা।

জানা যায়,সরকারী বিধি অনুযায়ী অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারিত থাকলেও উপজেলা সহকারী নির্বাচন অফিসার মোসা. রুমা আক্তার প্রায় প্রতিদিনই অফিসে আসতে সকাল সাড়ে ৯টা থেকে ১০টা বেঁজে যায়। এতে নির্ধারিত সময়ে কার্যক্রম শুরু না হওয়ায় ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। সর্বশেষ রবিবার (১২ এপ্রিল) অফিসে আসেন সকাল ৯টা ১৬ মিনিটে। যা অফিস সময় শুরুর পর।

তিনি নিয়মিত দেরি করে অফিসে আসেন বলে জানান সেবা নিতে আসা লোকজন। ভোটার আইডি কার্ডের সমস্যা সমাধানের জন্য সেবা নিতে আসা নাঈমসহ কয়েকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা ৯টার দিকে অফিসে এসে সহকারী নির্বাচন কর্মকর্তাকে পাইনি। এতে আমাদের সেবা গ্রহণে বাধা সৃষ্টি হয়েছে এবং অনেক সময় ধরে অপেক্ষা করতে হয়েছে। সচেতন মহল বলছে, সরকারি অফিসের নির্ধারিত সময়সূচি অমান্য করা শুধু শৃঙ্খলা ভঙ্গ নয়। বরং জনগণের মৌলিক সেবা পাওয়ার অধিকারকেও ক্ষুণ্ন করে।

তাই দ্রুত তদন্তের মাধ্যমে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। এ বিষয়ে সহকারী উপজেলা নির্বাচন অফিসার মোসা. রুমা বলেন,আমি বিভিন্ন সময়ে অফিসে আসতে পারি না তার কারণ হলো আমি মাঠে তদন্তে যাই । আমি জেলা অফিসসহ বিভিন্ন স্থানে যাই। ৯ঃ১৬ তে অফিসে আসার বিষয় জানতে চাইলে তিনি প্রতিবেদক এর সাথে দুর্ব্যবহার করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার মো. ফারুক হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমি বর্তমানে ছুটিতে রয়েছি এবং কিছুটা অসুস্থ। তবে দেরিতে আসার বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। বিষয়টি তদন্ত করে যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল করা হবে।

এদিকে জেলা নির্বাচন অফিসার মো.আতিকুল ইসলাম বলেন,অভিযোগটি আমরা আপনাদের মাধ্যমে জেনেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকে শোকজ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here