প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে শুরু হয়েছে দুই দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা। রোববার সকালে মহেশপুর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার ভূমি ইসতিয়াক আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহারুল ইসলাম,মহেশপুর ক্রীয়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।উদ্বোধনের পর মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও বৈজ্ঞানিক প্রদর্শনী উপস্থাপন করেন।
স্টলগুলোতে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নতুন নতুন ধারণা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়ানো এবং উদ্ভাবনী চিন্তাধারাকে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।





