মহেশপুর কালী মন্দিরে চুরি, কিশোর আটক

0
মহেশপুর কালী মন্দিরে চুরি, কিশোর আটক

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ঝিনাইদহের মহেশপুর পৌরসভার কালী মন্দিরের দানবাক্স ভেঙে চুরির ঘটনায় এক কিশোরকে আটক  করেছে পুলিশ। বুধবার রাতে চুরির এই ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে সিসি ক্যামেরার মনিটর, হার্ডডিস্ক ও একটি ব্যাটারি চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া সরঞ্জামের আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা।

এ ঘটনায় মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রবীর কুমার দাস বাদী হয়ে মহেশপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় পাতিবিলা গ্রামের নূর মোহাম্মদের ছেলে কিশোর আনাসুর রহমানসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামী করা হয়েছে।মামলার পর পরই পুলিশ অভিযান চালিয়ে আনাসুর রহমানকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১২ ভোল্টের একটি ব্যাটারি উদ্ধার করা হয়।

যার মূল্য পপ্রয় ১৫ হাজার টাকা। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতেপাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) হেমেদী হাসান জানান, চুরির সাথে জরিত একজনকে আটক ও তার কাছ থেকে ১টি ব্যাটারী উদ্ধার করা হয়েছে। বাকি মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here