বোনের বাড়ি বেড়াতে যাওয়া হলো না কৃষকদল নেতার,মোটর সাইকেল থেকে মৃত্যু

0
বোনের বাড়ি বেড়াতে যাওয়া হলো না কৃষকদল নেতার,মোটর সাইকেল থেকে মৃত্যু

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ  বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে পড়ে ঝিনাইদহের মহেশপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুল আজিজের (৭০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মান্দারবাড়িয়ার ইউনিয়নের কমলাপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর রেফার্ড করেন। পরে দুপুর ২টার দিকে চিকিৎসাধীর অবস্থায় যশোর সিএমএইচ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত আব্দুল আজিজ মহেশপুর পৌর এলাকার হামিদপুর পাড়ার বাসিন্দা ও মহেশপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক দু’বারের কাউন্সির ছিলেন। তিনি উপজেলা কৃষক দলের আহ্বাবায়ক হিসেবে দায়িত্বে ছিলেন।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া জানান, সকালে আব্দুল আজিজ চাচার সাথে আমার দেখা হয়। তিনি জানান যে মোটরসাইকেল যোগে যশোর জেলার চৌগাছা উপজেলার বাঁকা মিনাজপুর বোনের বাড়িতে বেড়াতে যাবেন। পরে দুপুরে শুনতে পাই তিনি মোটরসাইকেল থেকে পড়ে মারা গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here