প্রেসনিউজ২৪ডটকমঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬শে মার্চ উপলক্ষে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ সকালে নারায়ণগঞ্জের চাষাঢ়া বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি সাইদুর রহমান, সহ-সভাপতি ইউশা ইসলাম, স্কুল বিষয়ক সম্পাদক অনামিকা চৌধুরী, নারায়ণগঞ্জ কলেজ শাখার আহ্বায়ক মৌমিতা নূর, যুগ্ম সম্পাদক তাহমিদ আনোয়ার, সংগঠক সুরভী আক্তার, বর্ণালী আক্তার, সরকারি তোলারাম কলেজ শাখার নেতা সিয়াম সরকার, ভোলাইল আঞ্চলিক কমিটির সম্পাদক আকিব হাসান, সিদ্ধিরগঞ্জ থানার সংগঠক তায়েব হাসান তাজবিদ, এছাড়াও জেলার সংগঠক মো: সোহাগ সহ সংগঠনের শাখা নেতৃবৃন্দ ও সদস্যরা। পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং স্বাধীনতার চেতনা বাস্তবায়নে সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
সংগঠনের জেলা সভাপতি সাইদুর রহমান তার বক্তব্যে বলেন, “১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতা কোনো কাগুজে বিষয় নয়, এটি আমাদের আত্মমর্যাদা, অধিকার ও ন্যায়ের সংগ্রামের প্রতীক। আজকের এই দিনে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিজ্ঞা করি বাংলাদেশকে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যাবো। তরুণ প্রজন্মকে ইতিহাস জানতে হবে, মুক্তিযুদ্ধের চেতনায় নিজেদের গড়ে তুলতে হবে এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।”





