প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের ফুলবাড়ীতে গত ০৩ মার্চ (মঙ্গলবার) সকাল ১১ ঘটিকায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান সভাপতিত্বে অবহিতকরন সভাটি অনুষ্ঠিত হয় । ল্যাম্প হাসপাতাল আয়োজিত কমিউনিটি হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম (সিএইচডিপি) এর উদ্যোগে এবং ওয়ার্ল্ড রিনিউ ও গ্লোবাল এ্যফেয়ার্স কানাডা এর আর্থিক সহায়তায় ’ সাপোরটিভ এ্যাডোলেসেন্ট এন্ড ইয়ুথ- সেক্সুয়াল রিপ্রোডাকক্টিভ হেল্থ এন্ড রাইটস প্রকল্পের অবহিতকরণ সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান তার বক্তব্যে বলেন কিশোর-কিশোরীদের আবেগিক ও মানসিক স্বাস্থ্য, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ বাল্যবিবাহের প্রতি উৎসাহিত করতে হবে। অনুষ্ঠানে প্রকল্প ব্যবস্থাপক জনাব লুৎফুল বিন ফারুক মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন। তিনি প্রকল্পের সার্বিক কার্যক্রম বিশদভাবে তুলে ধরেন যেমন-সংস্থার মিশন-ভিশন, উদ্যোগসমূহ এবং প্রকল্পের লক্ষ্য-উদ্দেশ্য, কর্মএলাকা, লক্ষ্যিত স্টেকহোল্ডার এবং সকল বিষয় বিস্তারিত তুলে ধরেন।
সঞ্চালনায় ও উম্মুক্ত আলোচনা পরিচালনা করেন যথাক্রমে শাহানা ইয়াসমিন টেকনিক্যাল কোঅর্ডিনেটর-জেন্ডার ও মোসলেম উদ্দীন, টেকনিক্যাল কোঅর্ডিনেটর-(উপজেলা ম্যানেজার)। আলোচনা-সভায় সম্মানিত অতিথীর বক্তব্যে জনাব এটিএম নজমূল হুদা-উপপরিচালক পরিবার পরিকল্পনা দিনাজপুর বলেন, যৌন ও প্রজনন স্বাস্থ্য একটি জাতীয় সমস্যা, জনগণের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কাজ করার আহ্বান জানান।
এছাড়াও বক্তব্য রাখেন জনাব জাকিরুল ইসলাম-সহ.পরিচালক, পরিবার-পরিকল্পনা, ডা: মো: রেজাউল করিম-এ্যসিসট্যান্ট ডিরেক্টর ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন, মোঃ হাসানুর বান্না, ইউএফপিও, তারা প্রত্যেকেই কিশোরবান্ধব সেবা, স্কুলভিত্তিক সেশন, প্যারেন্টিং সেসন, পিয়ার এডুকেটর প্রশিক্ষণ এবং কমিউনিটি প্রচার- এগুলো বিস্তারিতভাবে উপস্থিতদের সামনে উপস্থাপন করেন।





