মহেশপুরে হলুদ চাষে প্রণোদনা, ৪০ কৃষক পেলেন বীজ ও সার

0
মহেশপুরে হলুদ চাষে প্রণোদনা, ৪০ কৃষক পেলেন বীজ ও সার

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ ঝিনাইদহের মহেশপুরে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে হলুদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে মহেশপুর উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামের নায়েবে আমীর মাওলানা আব্দুল বারী,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার ফারুকুজ্জামান প্রমুখ।

পরে এলাকার ৪০ জন কৃষকের প্রত্যেককে ২০ শতাংশ জমিতে চাষের জন্য ১০০ কেজি হলুদ বীজ, ৫ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার দেওয়া হয়।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here