ফুলবাড়ীতে নবাগত সংসদ সদস্যের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা

0
ফুলবাড়ীতে নবাগত সংসদ সদস্যের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা

প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী ( দিনাজপুর): দিনাজপুর ৫ (পার্বতীপুর- ফুলবাড়ী) এর নবনির্বাচিত সংসদ এ জেড এম রেজওয়ানুল হক (স্বতন্ত্র) ফুলবাড়ী উপজেলার দপ্তর প্রধান ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান এর সভাপতিত্বে ২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

মতবিনিময় ও পরিচিতি সভায় উপস্থিত ছিলেন নির্বাচিত সংসদ সদস্য জেড এম রেজানুল হকের সফর সঙ্গী দিনাজপুর জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মশিউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সারোয়ার হাসান, উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম,উপজেলা প্রাথমিক কর্মকর্তা মহাসেন আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান,মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল, উপজেলা খাদ্য কর্মকর্তা মিজানুর রহমান,উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা লুৎফর রহমান,উপজেলা আইসিটি তসলিমা খাতুন।

২ নং আলাদিপুর ইউ পি চেয়ারম্যান নাজমুস সাকির বাবুল, ৩ নং কাজীহাল ইউ, পি প্যানেল চেয়ারম্যান কাঞ্চন মিয়া, ৪ নং বেদীঘি ইউ, পি প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, ৫ নং খয়েরবাড়ী ইউপি প্যানেল চেয়ারম্যান শামীম হোসেন।  সহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here