না’গঞ্জ জার্নালিস্ট ইউনিটি (এনজেইউ)’র আলোচনা সভায় কম্বল বিতরণ ও দোয়া অনুষ্ঠিত

0
না’গঞ্জ জার্নালিস্ট ইউনিটি (এনজেইউ)’র আলোচনা সভায় কম্বল বিতরণ ও দোয়া অনুষ্ঠিত

প্রেসনিউজ২৪ডটকমঃ এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ ;আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত্ব এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন -২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (এনজেইউ)’র কার্যালয়ে ইউনিটি’র সদস্যদের উপস্থিতিতে নির্বাচন কালীন সময়ে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ, সম্প্রচার ও জাতীয় নির্বাচন কমিশনার কতৃক ঘোষিত আচরণ বিধি ও দিক নির্দেশনা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা শেষে অস্বচ্ছল মানুষের মাঝে শীতবস্ত্র উপহার কম্বল বিতরণ করা হয়। পরিশেষে ফটো সাংবাদিক ওয়ারদে রহমান এর মাতার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার মোনাজাত করা হয়। ৭ ফেব্রুয়ারী শনিবার বাদ আছর নারায়ণগঞ্জ চাষাড়াস্থ সংগঠনের অফিস কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গণমাধ্যমের আদর্শ ও নৈতিকতা ধরে রাখতে কারো লেজুড়বৃত্তি না করে নিরপেক্ষতার সহিত সাংবাদিকতার ক্ষেত্রে স্ব স্ব দ্বায়িত্ব পালনে সোচ্চার থাকার জন্য নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সকল সদস্যদের প্রতি দিক নির্দেশনা প্রদান করা হয়। সেই সাথে সরকারি দপ্তর ও জাতীয় নির্বাচন কমিশনার কতৃক যে সকল নিয়ম নীতি ও আচরণ বিধি নিষেধ জারি করেছেন সে বিষয় গুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিয়ে সর্তকতার সহিত পেশাদারিত্ব দ্বায়িত্ব পালনের আহ্বান জানান। এছাড়াও দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের বিষয়টি আলোচনায় তুলে ধরে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কর্তৃক শীতবস্ত্র উপহার কম্বল সমাজের অস্বচ্ছল ও নিন্ম আয়ের মানুষের মাঝে বিতরণ করা হয়। পরিশেষে ফটো সাংবাদিক ওয়ারদে রহমান -এর মাতা সাবেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’র প্রধান শিক্ষক সুফিয়া খাতুনের আত্মার মাগফিরাত কামনা’য় বিশেষ দোয়া ও মোনাজাত পাঠ করা হয়। সে সময় সম্প্রতি সাংবাদিক জুয়েলের মাতার জন্যও দোয়া করা হয়।

উক্ত অনুষ্ঠানটি নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (এনজেইউ)’র আহ্বায়ক মো. শফিকুল ইসলাম আরজু ‘র সভাপতিত্বে ও সদস্য সচিব এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ এর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের সসদ্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. আনিসুল হক হীরা, হারুন অর রশিদ সাগর, মোঃ সাদ্দাম হোসেন মির্জা, মো শাহ আলম, মোঃ আসলাম মিয়া, এইচ. এম. সেকেন্দার আলী, জাকির আহমদ, সাজ্জাদ আহম্মেদ খোকন, আবুল কালাম সরদার, মণি গাঙ্গুলী, এনামুল হক প্রিন্স, অদিত্য রুপু প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here