মহেশপুরে মুক্তিযোদ্ধা সৃতি ফলকে কালিদিয়ে লেপন করা ৭ বীরশ্রেষ্ঠের ছবি পরিস্কার করা হচ্ছে

0
মহেশপুরে মুক্তিযোদ্ধা সৃতি ফলকে কালিদিয়ে লেপন করা ৭ বীরশ্রেষ্ঠের ছবি পরিস্কার করা হচ্ছে

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ফ্যাসিষ্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর ঝিনাইদহের মহেশপুরে মুক্তিযোদ্ধা সৃতি ফলকে থাকা জাতীয় ৪ নেতা ও ৭ বীরশ্রেষ্টের ছবি গুলো কালিদিয়ে লেপন করা হয়। সেই রেপন তৃক ছবি গুলো বুধবার দুপুরে মহেশপুর বনিক কল্যান সমিতি ও উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে পরিস্কারের কাজ শুরু করেছেন।

মহেশপুর বনিক কল্যান সমিতির সভাপতি মোমিনুর রহমান খান জানান, যে দোষ করেছে সে তো পালিয়ে গেছে। ৭ জন বীরশ্রেষ্ঠ তো আর কোন দোষ করেনি। তাহলে তাদের ছবি গুলো এভাবে কালি দিয়ে লেপন করা ঠিক হয়নি। আর ৭ জন বীরশ্রেষ্ঠের মধ্যে আমাদের গর্ব সিপাগী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানও তো রয়েছে। তাই আমরা লেপন করা কালি গুলো তুলে পরিস্কার করে দিচ্ছি।

তিনি আরো বলেন এ বিষয়ে আমি উপজেলা প্রশাসনকে কয়েকবার জানিয়েছি কিন্তু কোন কাজ হয়নি। তাই আমরা নিজেরাই লেপনকৃত কালি তুলছি। উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম জানান, মুক্তিযোদ্ধা  সৃতি ফলকে থাকা ৭ জন বীরশ্রেষ্ঠের ছবিতে যে কালি দিয়ে লেপন করা ছিলো আমরা সে কালিটা তুলে পরিস্কার করছি মাত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here