প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ রাতে প্রেমীকের সাথে মোবাইলে কথা কাটাকাটির অভিমান সইতে না পেরে নিজের ঘরে ওড়না পেচিয়ে আত্নহত্যার পথ বেছে নিলেন দুই সন্তানের জননী রওশনারা খাতুন (৩২) নামের এক নারী। র্দীঘ ৫ বছরের সম্পর্কের ইতি ঘটলো রওশনারা খাতুনের আত্নহত্যার মধ্য দিয়ে। এ ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের আন্দারকোটা গ্রামে বুধবার রাতে।
খবর পেয়ে থানা পুলিশ বৃহস্পতিবার সকালে নিহত রওশনারা খাতুনের লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ মর্গে প্রেরণ করেন।প্রতিবেশীরা জানান, র্দীঘ দিন ধরে যাদবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলামের ছেলে রনির সাথে আন্দারকোটা গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে দুই সন্তারের জননী রওশনারা খাতুনের সম্পর্ক চলে আসছিলো। প্রায় দিনই রনি রওশনারার বাড়ীতে আসা যাওয়া করতো। তাদের মধ্যে
কি এমন হলো যে শেষ পর্যন্ত রওশনারাকে আত্নহত্যা করতে হলো।
প্রেমীক রনি জানান, তার সাথে রওশনারার ৫ বছরের সম্পর্ক। কথা মাঝে তো একটু ঝগড়া ঝাটি হতেই পারে। বুধবার রাতে আমার সাথে মোবাইলে ২৫ মিনিট কথা হয়েছে। এর মাঝে একটু কাটাকাটি হয়েছে। কিন্তু আত্নহত্যা করার মত কোন কথা হয়নি। সে কি কারনে আত্নগত্যা করছে তা আমার জানানেই।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মেহেদী হাসান জানান, প্রাথমিক ভাবে মৃত্যুর কারণ যানাযায়নি। ময়না তদন্তের রিপোট হাতে পাওয়ার পরই বোঝা যাবে ঘটনাটি কি ঘটেছে।এ ঘটনায় মহেশপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।





