পরকীয়ার জেরে মতলবে স্বামীকে হত্যার অভিযোগ: স্ত্রী পলাতক, পরিবারের বিরুদ্ধে মামলা

0
পরকীয়ার জেরে মতলবে স্বামীকে হত্যার অভিযোগ: স্ত্রী পলাতক, পরিবারের বিরুদ্ধে মামলা

প্রেসনিউজ২৪ডটকমঃ স্টাফ রিপোর্টার:- চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পরকীয়ার জেরে স্বামীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত মোঃ রিপন (২৮) মতলব উত্তর উপজেলার লবাইরকান্দি গ্রামের এনামত উল্লাহর ছেলে।

তিনি এক সন্তানের জনক; তার তিন বছর বয়সী একটি ছেলে রয়েছে। তার স্ত্রী খাদিজা মতলব দক্ষিণ উপজেলার নাগদা গ্রামের হান্নান ঢালীর মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার (১১ তারিখ) বিকেলে রিপন তার শ্বশুরবাড়ি নাগদা গ্রামে গেলে পূর্বের পরকীয়া সংক্রান্ত বিষয় নিয়ে দাম্পত্য কলহের সৃষ্টি হয়।

একপর্যায়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয় এবং তার মুখে বিষ ঢেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন স্বজনরা। নিহতের ভাই জাহাঙ্গীর আলম বলেন, “আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই এবং দ্রুত অভিযুক্ত খাদিজাকে গ্রেফতারের দাবি জানাচ্ছি।”পরিবারের দাবি, ঘটনার পর থেকেই অভিযুক্ত খাদিজা ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।

এ ঘটনায় মতলব দক্ষিণ থানায় এবং আদালতে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন নিহতের স্বজনরা। অন্যদিকে, ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here