মতলব উত্তরে মা-মেয়েদের ওপর হামলা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ

0
মতলব উত্তরে মা-মেয়েদের ওপর হামলা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ

প্রেসনিউজ২৪ডটকমঃ স্টাফ রিপোর্টার:- চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হরিণা গ্রামে এক বিধবা নারী ও তার দুই মেয়ের ওপর হামলা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ। বুধবার (৮ এপ্রিল) বিকেলে হরিণা গ্রামের মৃত জাহাঙ্গীর প্রধানের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। ​

অভিযোগপত্র সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তুচ্ছ বিষয় নিয়ে তাদের সাথে বিরোধ চলে আসছিলো প্রতিবেশী মো. মফিজুল (৫০), কাজল আক্তার (৪৫) ও কুলসুমের নেছা (৭০) এর সাথে। ঘটনার দিন বিকেলে বাড়ির আঙিনায় মাটি কাটার কাজ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা লাঠিসোঁটা নিয়ে তাহমিনার বসতঘরে প্রবেশ করে, তারা তাহমিনা সুলতানাকে এলোপাতাড়ি মারধর শুরু করলে,তার দুই মেয়ে প্রিয়া (১৮) ও মুন্নি (১৬) তাকে বাঁচাতে এগিয়ে আসেন।

হামলাকারীরা তখন তাদের ওপরও চড়াও হয় এবং কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। মারধরের একপর্যায়ে হামলাকারীরা তাহমিনার কান থেকে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ৪ আনা ওজনের স্বর্ণের দুল এবং মেয়ের গলা থেকে প্রায় ৮০ হাজার টাকা মূল্যের ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। মোট ১ লাখ ২০ হাজার টাকার স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে বলে বাদী দাবি করেছেন ভুক্তভোগীরা।

​ এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুল হাসান জানান, ঘটনাটা আমি জেনেছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here