মতলব উত্তরে খেলার মাঠ দখলের চেষ্টা,ইউএনও বরাবর অভিযোগ

0
মতলব উত্তরে খেলার মাঠ দখলের চেষ্টা,ইউএনও বরাবর অভিযোগ

প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ২নং ওয়ার্ডের শিকিরচর বেরীবাঁধ সংলগ্ন খেলার মাঠদখলের চেষ্টা করছে একটি প্রভাবশালী চক্র। বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয় ছেলেমেয়েরা এই মাঠেই খেলাধুলা করে। উপজেলার ছেংগারচর পৌরসভার শিকিরচর বেরীবাঁধ সংলগ্ন মাঠটি দখলে নিতে মরিয়া চক্রটি মাঠের মধ্যেই গত ৫ এপ্রিল মাঠে ইট,বালির ব্যবসা করার জন্য মাঠে চারদিকে বাশ দিয়ে বেরা দিয়ে দখলের পাঁয়তারা করছে।

তবে পৌরসভার ২নং ওয়ার্ড শিকিরচর এলাকার বাসিন্দারা চাইছেন যেকোনো মূল্যে এই খেলার মাঠটি রক্ষা করতে তারা ঐক্যবদ্ধ। এজন্য এব্যাপারে এলঅকাবাসীর পক্ষে ৬ এপ্রিল স্থানীয় বাসিন্দা পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ এলাকাবাসীর পক্ষ থেকে মাঠটি ভুমিদশ্য দখলদারদের হাত রক্ষা করতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা কুলসুম মনির বরাবর হস্তক্ষেপ কামনায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে ও স্থানীয়রা জানান, এই মাঠের আশপাশে প্রায় ২ বর্গকিলোমিটারের মধ্যে অন্য কোনো খেলার মাঠ নেই। শিকিরচর গ্রামে মেঘনা নদীর পাড়ে প্রায় ৫ বছর পূর্বে এলাকার সর্বসাধারণের সম্মতিক্রমে ও এলাকাবাসীর সহযোগিতায় এলাকার স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয় ছেলেমেয়েদের খেলাধুলা, সাংস্কৃতিক ও সামাজিক প্রয়োজনে শিকিরচর স্টেডিয়াম নামে এই মাঠটি তৈরি করা হয়। প্রতিষ্ঠার পর থেকে এলাকার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয় ছেলেমেয়েরা এই মাঠেই খেলাধুলা করে।

পাশাপাশি এই মাঠে এলাকার বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। উক্ত খেলার মাঠটি প্রভাবশালী চক্র (ভুমি দস্যু) কতিপয় সন্ত্রাসী লোকজন নিয়ে বিভিন্ন কায়দা কৌশলে মাঠটি দখল নেওয়ার জন্য চেষ্টা করে। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে বাধা প্রদান করলে প্রভাবশালী চক্রটি এলাকাবাসীর উপর বেপরোয়া আচরণ করে বাধা প্রদান করলে তাদেরকে প্রাণ নাশেরও হুমকি প্রদান করে বলে অভিযোগ সুত্রে জানাযায়।

এদিকে এলাকাবাসী যেকোনো ভাবেই তারা এ মাঠটি রক্ষা করবে,আর অপরদিকে প্রভাবশালী চক্র মাঠীট দখলে নিবে তাই এ নিয়ে আইনশৃঙ্খললার অবনিতি ও রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার আশঙ্কা করেছেন। তাই এব্যাপারে স্থানীয় জনসাধারণের সাথে বসে আলোচনার সাপেক্ষে সমাধান এবং মাঠটি দখলমুক্ত করে অবৈধভাবে দখলদারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনও’র কাছে আহবান জানানো হয়েছে।

অভিযোগকারী স্থানীয় বাসিন্দা মোঃ আবু সাইদ জানান, শিকিরচর গ্রামে মেঘনা নদীর পাড়ে প্রায় ৫ বছর পূর্বে এলাকার সর্বসাধারণের সম্মতিক্রমে ও এলাকাবাসীর সহযোগিতায় এলাকার স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয় ছেলেমেয়েদের খেলাধুলা, সাংস্কৃতিক ও সামাজিক প্রয়োজনে শিকিরচর স্টেডিয়াম নামে এই মাঠটি তৈরি করা হয়। প্রতিষ্ঠার পর থেকে এলাকার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয় ছেলেমেয়েরা এই মাঠেই খেলাধুলা করে। পাশাপাশি এই মাঠে এলাকার বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে।

উক্ত খেলার মাঠটি প্রভাবশালী চক্র (ভুমি দস্যু) কতিপয় সন্ত্রাসী লোকজন নিয়ে বিভিন্ন কায়দা কৌশলে মাঠটি দখল নেওয়ার জন্য চেষ্টা করে। এই মাঠ ছাড়া এলাকার চারপাশে আর কোনো মাঠ নেই। মাঠটি আমাদের ছেলেমেয়েদের খেলাধুলা, সাংস্কৃতিক ও সামাজিক প্রয়োজনে খুব দরকার। কিন্তু স্থানীয় এক প্রভাবশালী চক্র মাঠটি দখল করে নিতে চায়। আমরা তা হতে দেব না। এব্যাপারে এলাকাবাসী ঐক্যবদ্ধ। আমি আশাকরি উপজেলা নির্বাহী অফিসার এব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here